২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গার জীবননগরে দুটি বাসের সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার সকালে উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন।

নিহতরা হলেন, পূর্বাশা পরিবহনের চালক মনিরুজ্জামান শান্তি (৪০) ও দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৩০) ও যাত্রী আরজ আলী (২৮) ।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে কুহেলী খাতুন (২৫), হেলাল (৩৬), হানিফা বেগম (২৬), সুজন আলি (২৭), হালিমা খাতুন (৪২), সাবান মিয়া (৪২), মারুফ হোসেন (২৫), আসাদুজ্জামান (৩৮) ও বেলীর (৩২) নাম জানা গেছে।

ওসি লিয়াকত বলেন, চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাওয়ার পথে সকাল ৮টার দিকে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।