বরিশালে ট্রলার ডুবে গরু ব্যবসায়ী নিহত
বরিশালের বাকেরগঞ্জে ট্রলার ডুবে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই প্রলারে থাকা ৩৫টি গরুও মারা গেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কবাই-লক্ষ্মীপাশা এলাকায় পাণ্ডব নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।
নিহত মো. সাবেদের (৩০) বাড়ি লক্ষ্মীপুর জেলার মধ্যমচর গ্রামে।
দুর্ঘটনা কবলিত ট্রলারটিতে চালক ও কর্মচারীসহ ৩০ আরোহী এবং ১৫৯টি গরু ছিল বলে জানান ওসি।
ওসি বলেন, গরু বোঝাই ট্রলারটি বরগুনার আমতলী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল।কবাই-লক্ষ্মীপাশা এলাকায় নদীতে হেলে পড়া একটি আশ্রয় কেন্দ্রের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাবেদ নিখোঁজ হন।
পরে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
