১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ী‌তে চা দোকানদার‌কে গলা কে‌টে হত‌্যায় মামলা

শনিবার দুপুরে বড় ভাই ফরিদ বাড়িতে এসে ঘরের মধ্যে ফারুকের গলাকাটা ও হাত বিচ্ছিন্ন লাশ দেখতে পান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 10:17 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

রাজবাড়ীর গোয়াল‌ন্দে গলা কে‌টে ও কু‌পি‌য়ে হাত বিচ্ছিন্ন ক‌রে চা দোকানদার‌কে হত‌্যার ঘটনায় মামলা  হ‌য়ে‌ছে। 

নিহ‌ত ফারুক শেখের বাবা বা‌দি হ‌য়ে শ‌নিবার রা‌তে অজ্ঞাতদের আসা‌মি ক‌রে মামলা‌টি ক‌রেন ব‌লে জানান গোয়ালন্দ ঘাট থানার ও‌সি মো. স‌ফিকুল ইসলাম।

নিহত ওই ব‌্যা‌ক্তির নাম ফারুক শেখ। সে পৌর শহ‌রের জামতলা এলাকায় খা‌লেক শেখের ছে‌লে।

পৌর জামতলা এলাকার খালেক শেখের ছেলে ফারুক শেখ (৪৫) দৌলতদিয়া এলাকায় চায়ের দোকান চালাতেন।

পুলিশ জানায়, শনিবার সকালে নাস্তা করে দোকান থেকে বাড়িতে ফিরে ফারুক ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি একাই বাড়িতে থাকতেন। দুপুরে তার বড় ভাই ফরিদ বাড়িতে এসে ঘরের মধ্যে ফারুকের গলাকাটা ও হাত বিচ্ছিন্ন লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. স‌ফিকুল ইসলাম বলেন, খবর পে‌য়ে পু‌লিশ ও সিআইডির এক‌টি দল ঘটনাস্থ‌লে যায়। প‌রে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হয়। কেন এই হত‌্যাকান্ড তা খ‌তি‌য়ে দেখ‌ছে পু‌লিশ।

কোন আসা‌মি গ্রেপ্তার আ‌ছে কিনা, হত‌্যার রহস‌্য উদঘাটন কর‌তে পে‌রে‌ছেন কিনা? প্রশ্নের জবা‌বে ওসি স‌ফিকুল ব‌লেন, “অ‌ভিযান অব‌্যহত র‌য়ে‌ছে। যতটুকু পে‌য়ে‌ছি সেটা এখন বল‌তে চা‌চ্ছি না। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হ‌বে।”

আগের সংবাদ

সকালে নাস্তা খেয়ে ঘরে এসে ঘুমালেনদুপুরে মিলল গলাকাটা দেহ