২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

২০১২ সালে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ইলিয়াসের বিরুদ্ধে মামলা করে বিজিবি।

কুড়িগ্রামে চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
কুড়িগ্রামের রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 08:51 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

চোরাচালানের অভিযোগে বিজিবির করা মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাজিবপুর থানার ওসি মো. আশিকুর রহমান।

কারাগারে যাওয়া মিরন মো. ইলিয়াস রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

পুলিশ জানায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা করে বিজিবি। সেই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

ওসি আশিকুর রহমান বলেন, পরোয়ানা মূলে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।