১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি

রিয়াজুল ইসলাম হৃদয় অটোরিকশা চুরির মামলার আসামি।

নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি
নরসিংদী জেলা আদালত চত্বর।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

নরসিংদীতে অটোরিকশা চুরির মামলার এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। 

সোমবার দুপুরে জেলা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যায় বলে আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান।   

আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে আদালত পুলিশের পরিদর্শক বলেন, তখন বিচারিক হাকিম রুবায়েত আক্তার শিফার এজলাসে লোডশেডিং চলছিল। এই সুযোগে আসামি রিয়াজুল ইসলাম হৃদয় কৌশলে হ্যান্ডকাপ খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।

তিনি জানান, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশে তল্লাশি চালানো হয়। পুলিশও অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।