Published : 31 Mar 2026, 06:27 PM
ময়মনসিংহের সদর উপজেলায় লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
মঙ্গলবার বেলা ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িযা সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার এসআই মো. খালিদ হাসান জানিয়েছেন।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা ও ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)।
স্থানীয়দের বরাতে এসআই খালিদ হাসান বলেন, “ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়।

“আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তার নামে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শিপার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানিয়েছেন।