২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মাগুরায় অবৈধভাবে মজুদের ৩২৮ বস্তা সার জব্দ, পলাতক দুই ভাই

জব্দ করা ২৬৭ বস্তা ডিএপি এবং ৬১ বস্তা এমওপি সার থানায় রাখা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 07:00 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

মাগুরার শ্রীপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এর মধ্যে ২৬৭ বস্তা ডিএপি ও ৬১ বস্তা এমওপি সার রয়েছে।

শনিবার রাতে উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি টিনশেড ঘর থেকে এসব সার জব্দ করা হয় বলে জানান মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আজম উদ্দিন।

এ ঘটনায় শহিদ জোয়ার্দ্দার ও তার ভাই নবাব জোয়ার্দ্দারের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইউনিয়ন ব্লক সুপারভাইজার সেলিনা ইয়াসমিন মামলাটি করেন। অভিযানের সময় দুই ভাই পলাতক ছিলেন।

প্রশাসনের ভাষ্য, অবৈধভাবে মজুদ ও কালোবাজারির উদ্দেশ্যে এসব সার রাখা হয়েছিল।

মো. আজম উদ্দিন বলেন, “সারা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো কালোবাজারিকে ছাড় দেওয়া হবে না।”

শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন, জব্দ করা সার থানায় রাখা হয়েছে। দুই ভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।