১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় গাছে ঝুলানো ব্যাগ থেকে তক্ষক উদ্ধার

দৈর্ঘ্যে ১০ ইঞ্চি ও ৪০০ গ্রাম ওজনের তক্ষকটির আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে বলে জানিয়েছে পুলিশ।

ভোলায় গাছে ঝুলানো ব্যাগ থেকে তক্ষক উদ্ধার

তক্ষকটি উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 01:21 PM

Updated : 15 Apr 2023, 03:13 PM

ভোলার মনপুরায় পাচারের সময় বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ভোর ৫টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সঙ্গে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ। 

১০ ইঞ্চি দৈর্ঘ্যের ও ৪০০ গ্রাম ওজনের তক্ষকটির আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে বলে জানিয়েছে পুলিশ।

ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোরে ওই এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীরা একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। 

“পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। শুক্রবার বিকালে ৪টায় প্রাণীটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, শুক্রবার বিকালে বিপন্ন প্রজাতির তক্ষকটি উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। 

তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।