১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় দানা: বরগুনায় গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

সকালে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে একটি চাম্বল গাছ ভেঙে নিচে চাপা পড়েন আশ্রাফ আলী।

ঘূর্ণিঝড় দানা: বরগুনায় গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 04:16 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ ভেঙে নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নিহত আশ্রাফ আলী (৬১) উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা এলাকার বাসিন্দা। তিনি দিনমজুর ছিলেন। 

এলাকাবাসী জানান, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আশ্রাফ আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে একটি চাম্বল গাছ ভেঙে নিচে চাপা পড়েন তিনি। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।