Published : 09 Sep 2026, 11:01 AM
গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি পিকআপের হেলপার ছিলেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত প্রবীরের আনুমানিক বয়স ৪০ বছর।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা প্রবীর ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে ওসি আমিনুল ইসলাম।