Published : 06 May 2026, 03:18 PM
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছেন।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. রকিবুজ্জামান বলেন, “স্থানীয়রা বুধবার সকাল ৯টার দিকে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে।
“প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে তার অন্তত তিনদিন আগে মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।