১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে দুই বোন নিখোঁজ, থানায় জিডি

শিশু দুটি বৃহস্পতিবার বিকালে মামাবাড়ি থেকে ফিরছিল বলে স্বজনরা জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একসঙ্গে দুই বোন নিখোঁজ হয়েছে; এ  বিষয়ে থানায় জিডি করা হয়েছে।  

সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, “আমাদের উদ্ধার তৎপরতা চলমান আছে।”

নিখোঁজরা হল- সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের অটোরিকশা চালক মো. ছবীর হোসেনের ১২ বছর বয়সি মেয়ে নুসরাত জাহান ও পাঁচ বছর বয়সি ইসরাত জাহান মীম।

বৃহস্পতিবার বিকাল শিশু দুটি তাদের মামারবাড়ি বুড্ডা গ্রাম থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। 

এলাকায় ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মিলেনি। 

রাতে এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বোনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। 

এ বিষয়ে শুক্রবার দুপুরে সরাইল থানায় জিডি করেছেন তাদের বাবা  ছবীর হোসেন।  

বাবা-মা তাদের সন্তানদের ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।