১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্তান কোলে অটোরিকশায় বসেছিলেন মা, ট্রাক কেড়ে নিল দুজনকে ‎

নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি জানান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 09:40 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানিয়েছেন।

‎নিহতরা হল- বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ২২ বছর বয়সী ইসরাত জাহান আঁখি ও তাদের এক বছরের কন্যাশিশু। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, আঁখি স্বামীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে  সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা-মেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকের চাকায় তারা পিষ্ট হয়। 

‎ওসি মুরাদ হোসেন বলেন, মা ও মেয়ের মরদেহ থানার রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।