১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বক্তব্যের সময় অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি প্রার্থী হাবিব

হাবিবুল ইসলাম হাবিব বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 02:46 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনি জনসভায় বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তঘেঁষা চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা চলছিল বলে জানান স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান। 

তিনি বলেন, বুধবার রাত থেকে হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। তবুও চন্দনপুরে নির্বাচনি জনসভায় যোগদান করেন। জনসভায় সভাপতিত্ব করেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার।  

পরে বক্তব্য চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে জনসভা থেকে নিয়ে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবুল ইসলাম হাবিব বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য।