২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার

তার বিরুদ্ধে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।

পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার
গ্রেপ্তার আসমা সুলতানা যুথী ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 12:35 AM

Updated : 10 Sep 2026, 12:25 PM

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তার বিরুদ্ধে হাতবোমা বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকালে পৌর শহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

গ্রেপ্তার আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

ওসি আব্দুস সোবাহান বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের মামলায় যুথীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।