খাগড়াছড়িতে শেষ হলো শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়িতে শিশু সাংবাদিকদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
সোমবার বিকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী এবং হ্যালো বিডি-এর সৈয়দা জান্নাত মৌ।
অনুষ্ঠান সঞ্চালন করেন বিডিনিউজ-এর জেলা প্রতিনিধি সমির মল্লিক।
দুই দিনের কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৮ বছর বয়সী ২২ জন ক্ষুদে সাংবাদিক অংশ নেয়।
এতে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি ক্ষুদে সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও তাদের হাতে সনদপত্র তুলে দেন।
