১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে সোহেল-আইরিন

১৫টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 08:03 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-আইবিএ এর অধ্যাপক আইরিন আক্তার নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

অনিরুদ্ধ কাহালি বলেন, “১৫টি পদের মধ্যে ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।”

নির্বাচনে সহসভাপতি ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।