১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

“ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 04:55 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরে সেচ দিয়ে মাছ ধরার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে কৈলাটি ইউনিয়নের উত্তরবাদে কনুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির ৭ নম্বর ওযার্ডের সদস্য হাবিবুর রহমান জানান।

নিহত সোহেল মিয়া (২৬) উপজেলার ওই গ্রামের আলতু মিয়ার ছেলে

বাড়ির পেছনে থাকা পুকুরে এই ঘটনা ঘটে বলে নিহতের প্রতিবেশী হোমিও চিকিৎসক মন্তোষ বিশ্বশর্মা জানান।

ওযার্ড সদস্য হাবিবুর রহমান বলেন, “সকাল থেকে বৈদ্যুতিক মোটর চালিত পাম্পের সাহায্যে মাছ ধরতে পুকুরে সেচ দিচ্ছিলেন সোহেল।

“এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”