১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ধর্ম অবমাননার মামলায় যুবক কারাগারে

“আসামিকে আইনের আওতায় নেওয়ার পরেও যারা আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের বাড়াবাড়ি সহ্য করা হবে না,” বলেন পুলিশ সুপার।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 11:57 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানোর তথ্য দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার ওই যুবককে বাদাঘাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি মহানবীকে (স.) নিয়ে একজনের ফেইসবুক পোস্টে ‘অবমাননাকর’ কমেন্ট করেন। এতে আপত্তি জানিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্থানীয় কিছু মানুষ। একপর্যায়ে ওই যুবককে ধাওয়া দিলে বাজারের কিছু ব্যবাসায়ী তাকে দোকানে আশ্রয় দিয়ে পুলিশে খবর দেন। 

পুলিশ তাকে থানায় নিয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা দেয়। এতে বাদী হয়েছেন তাহিরপুর থানার এসআই নাজমুল হোসেন। 

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিএম জাকির হোসেন বলেন, “আসামিকে আইনের আওতায় নেওয়ার পরেও যারা আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের বাড়াবাড়ি সহ্য করা হবে না।”

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। 

মন্দির ও দোকানে ভাংচুরের ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে ভাষ্য ওসির।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন বা সাস্প্রদায়িক দাঙ্গা লাগানের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়ব।”