২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মৃত্যু

রেললাইন অতিক্রমের সময় কোহিনুর বেগম চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়েন।

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 05:13 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান।

নিহত কোহিনুর বেগম (৪৫) আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত বাড়ির পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

স্টেশন মাস্টার আবু হান্নান জানান, কোহিনুর বেগম রেললাইন অতিক্রম করছিলেন। একই সময়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে  ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 

পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান স্টেশন মাস্টার।