১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন তিনি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 02:55 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল। 

নিহত মো. দেলোয়ার হোসেন খান (৪২) ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন খান বলেন, দেলোয়ার অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা হারান চন্দ্র পাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।