০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী স্বাস্থ্যকর্মী নিহত

কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী স্বাস্থ্যকর্মী নিহত
আমেনা হাসান বিপাশা নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 10:09 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

বুধবার সকালে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে উপজেলার মধুমতী ইটভাটার সামনে এ ঘটনা ঘটে বলে জানান নড়াইলের তুলরামপুর হাইওয়া থানার ওসি হাবিল হোসেন।

নিহত আমেনা হাসান বিপাশা (৩০) দীপ্ত টিভির সাবেক সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমেনা উপজেলার লক্ষীপাশার বাসা থেকে ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে আমেনা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি হাবিল হোসেন।