১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফেরি-লঞ্চে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: নৌ প্রতিমন্ত্রী

ঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি।

ফেরি-লঞ্চে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: নৌ প্রতিমন্ত্রী
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 04:50 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

এবার ঈদযাত্রায় ফেরি ও লঞ্চে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বুধবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঈদকে সামনে রেখে নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে প্রতিমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ নৌ-পথগুলোতে ফেরির সংখ্যা বাড়ানো এবং লঞ্চ চলাচলেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি।

সদরঘাটেও লঞ্চ নিয়ে এবার কোনও অভিযোগ নেই জানিয়ে রাজিব আহসান বলেন, বিগত সময়ে সদর ঘাটে লঞ্চ শিডিউল বিপর্যয়, বাড়তি ভাড়া, কুলি জনিত সমস্যাসহ নানা অভিযোগ থাকে, তবে এবার কোনো অভিযোগ নেই। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

ঘাটে বিশৃঙ্খলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাটুরিয়া লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ছে না, সুশৃঙ্খল পরিবেশ রয়েছে। নৌপথ, রেলপথ ও সড়কপথে বিশেষ বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তাই এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে।