১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে জলাবদ্ধ ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

বৃষ্টির কারণে ড্রেনে স্রোত থাকায় শিশুটি পড়ে গেলে আর উঠতে পারেনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:39 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

টানা বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে; এর মধ্যে ড্রেনে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের কুয়ারপাড় এলাকার ইঙ্গোলাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলী।

নিহত আরাব আহমদ ওই এলাকার সাবের আহমদের ছেলে।

কাউন্সিলর সিকন্দর আলী বলেন, ইঙ্গোলাল সড়কে ড্রেনের সংস্কার কাজ চলছিল। বৃষ্টির কারণে ড্রেনে পানির স্রোত ছিল। শিশুটি পড়ে গেলে আর উঠতে পারেনি। ড্রেনের মুখে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।