২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে অস্ত্র-গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে গ্রেপ্তার করে র‌্যাব।

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড
খাগড়াছড়িতে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।  

রোববার দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইবুন্যাল-৪) বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান।  

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

মামলার বরাতে আইনজীবী জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও তিনটি গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। কয়েস মাস হাজতবাসের পর তিনি জামিনে ছিলেন।  

আইনজীবী বলেন, আদালত আসামিকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।