১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় সেচখালের পাশে ঝোপঝাড়ে পড়েছিল অর্ধগলিত লাশ

নিহত আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরনে ছিল লুঙ্গি। কিন্তু শরীরের ঊর্ধাংশে শার্ট বা গেঞ্জি ছিল না।

চুয়াডাঙ্গায় সেচখালের পাশে ঝোপঝাড়ে পড়েছিল অর্ধগলিত লাশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেচখালের পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান। 

নিহত আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরনে ছিল লুঙ্গি। কিন্তু শরীরের ঊর্ধাংশে শার্ট বা গেঞ্জি ছিল না। 

যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ওসি মাসুদুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশটি কয়েকদিন আগের। অর্ধগলিত হয়ে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। 

তবে স্থানীয়রা জানিয়েছেন নিহতের পায়ের আঙ্গুল, অণ্ডকোষসহ শরীরের কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। কোনো প্রাণী হয়তো তা নিয়ে গেছে বলে ধারণা তাদের। 

ওসি মাসুদুর রহমান বলেন, উদ্ধারের পর নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।