১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেরানীগঞ্জ থেকে শরীয়তপুর কারাগারে পাঠানোর পরদিনই হাজতির মৃত্যু

“তিনি অসুস্থতা বোধ করলে কারাগারের রক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

শরীয়তপুর কারাগারের এক হাজতির হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শরীয়তপুর কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া জানান।  

মৃত খোকন মিয়া (৪০) নামের ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল বেপারীর ছেলে।

জেলা কারাগার ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যৌতুক মামলার আসামি খোকন মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সেখান থেকে তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছিল।

জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, “ভোরে হঠাৎ তিনি চরম অসুস্থতা বোধ করেন। পরে আমাদের কারাগারের রক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

তার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান তিনি।