১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, আরোহী কি‌শোর নিহত

অ‌তি‌রিক্ত গ‌তির কার‌ণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

রাজবাড়ীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, আরোহী কি‌শোর নিহত
প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

রাজবাড়ীতে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে এক কি‌শোরের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন চালক।

রোববার সকা‌ল পৌনে ১০টার দিকে রাজবাড়ী ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে ব‌লে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানিয়েছেন।

‌নিহত ১৪ বছর বয়সী কি‌শোর রিয়াদ আলী শেখ সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে।

এ ঘটনায় আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “বড়পুলমুখী মোটরসাই‌কেল‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ডিভাইডা‌রে ধাক্কা খেলে চালকসহ দুজন ছিট‌কে প‌ড়ে। আমরা তাৎক্ষ‌ণিকভাবে তা‌দে‌র উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন বলেন, “শ্রীপুর বাজা‌রের এ‌টি বেকা‌রি কারখানার শ্রমিক ‌রিয়াদ আলী ও রওনক সরকার মোটরসাই‌কেলে করে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌ল।

“প‌থে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের ডিভাইডা‌রে ধাক্কা খে‌য়ে গুরুতর আহত হয় তারা। ফায়ার সা‌র্ভিস তা‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।” 

অ‌তি‌রিক্ত গ‌তির কার‌ণে এই দুর্ঘটনা ব‌লে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি ব‌লেন, এ ‌বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।