১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের এক আত্মীয় তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 02:02 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

টাঙ্গাইল শহরের লৌহজং নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন।

লাশ উদ্ধার হওয়া সামনা বেগম (৫৫) টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের এক স্বজন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে শনিবার সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

ওসি রুহুল আমিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।