১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সনদ ছাড়াই ওই নারী গ্রাম থেকে আসা গর্ভবতীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন বলে জানায় র‌্যাব।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

হবিগঞ্জ শহরে বাসা থেকে এক ‘ভুয়া নারী চিকিৎসককে’ আটক করেছে র‌্যাব। 

বুধবার বিকালে শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৯ সিপিসি-৩ এর কমান্ডার মো. শাহ আলম।

আটক মমতাজ বেগম রিনা ওই এলাকার বাসিন্দা।

শাহ আলম বলেন, রিনা দীর্ঘ দিন ধরে নিজ বাসায় যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। সম্প্রতি তার ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুসহ নানা অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে।

সনদ ছাড়াই ওই নারী গ্রাম থেকে আসা গর্ভবতী নারীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দেওয়ার অভিযোগের তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাকে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়েছে।