১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে শব্দ দূষণবিরোধী অভিযানে ৪ মামলা, জব্দ ৬ হর্ন

মামলায় মোট সাত হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 11:46 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

কুড়িগ্রামে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করা হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সাত হাজার টাকা জরিমানা আদায় এবং ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শনিবার দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাইফুদ্দীন ও কাজী রীমা আক্তার।

পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ লঙ্ঘন এবং অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব মামলা করা হয়েছে।