১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার সাতক্ষীরায় মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, বলেন কলারোয়া থানার ওসি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 11:32 AM

ফেনীর পর এবার সাতক্ষীরার কলারোয়ায় একটি মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।   

সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ইমামের চোখে পড়ে বিষয়টি। খবর পেয়ে উপজেলার সাংবাদিকরা গিয়ে ছবি তোলেন। 

স্থানীয়রা বলেন, মসজিদের ডিজিটাল স্ক্রিনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, BD 71 Hacker’ লেখা দেখা যায়।  

এ ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।  

এর আগে গত ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত অপারেটরকে আটক করে পুলিশ।

আগে এই স্ক্রিনে শুধু মসজিদের নামই প্রদর্শিত হত জানিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স মসজিদের ইমাম বলেন, “মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি।” 

কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন বলেন, “শুনে সঙ্গে সঙ্গে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুরোনো খবর

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল 'আওয়ামী লীগ আবার ফিরবেজয় বাংলা'