১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশিয়ে শিশু খাদ্য তৈরি, জরিমানা

ভেজাল শিশু খাদ্য তৈরির অভিযোগে মারিয়া ফুট প্রোডাক্টসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চাঁদপুরে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশিয়ে শিশু খাদ্য তৈরি, জরিমানা
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

চাঁদপুরে সদর উপজেলায় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে শিশু খাদ্য তৈরি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ গুনরাজাদি এলাকায় এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

দণ্ড পাওয়া প্রতিষ্ঠানের নাম মারিয়া ফুট প্রোডাক্টস।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী গুনরাজাদি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফারিয়া ফুড প্রোডাক্টসের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে শিশু খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

পরে ওই প্রতিষ্ঠানের মালিক মো. মহসিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি আবার এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের হস্তান্তর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য বিভাগের চাঁদপুর জেলা কর্মকর্তা আরিফুল হাসান উপস্থিত ছিলেন।