১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 09:52 AM

Updated : 26 Aug 2026, 05:19 PM

খুলনার রূপসা উপজেলায় এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে ‘জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের’ সামনে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান।

নিহত কাপড় ব্যবসায়ী ৩০ বছর বয়সী সাগর শেখ গ্রীনবাংলা হাউজ এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মাহফুজুর বলেন, “রোববার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি সাগর শেখকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।