১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে, বলেন দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক।

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 11:17 AM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। রাত ১১টার দিকে নৌরুটটি কুয়াশায় ঢাকা পড়লে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে যানবাহনের চালক-যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, “শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে। রাতে কুয়াশা বেশি পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।”