১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘পুকুরে ডুবে’ ভাই-বোনের মৃত্যু

স্বজনরা জানান, সন্ধ্যায় শিশু দুটি বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়।

মুন্সীগঞ্জে ‘পুকুরে ডুবে’ ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:40 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহত শিশু আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭) ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান। 

স্বজনরা জানান, শুক্রবার বিকালে শিশু দুটি বাড়ি থেকে খেলতে বের হয়। পরে সন্ধ্যায় না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও না পেয়ে ওই পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। 

পরে রাত ৮টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।