১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘পরকীয়ার বলি’ একজন, প্রেমিকার ২ ভাই আটক

গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জে ‘পরকীয়ার বলি’ একজন, প্রেমিকার ২ ভাই আটক
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 01:10 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নের উত্তরপাড়ার বাসা থেকে দুই ভাইকে আটক করা হয়েছে।

মৃত ৪৫ বছর বয়সী আয়নাল হক ওই উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কানপুর পাড়ার বাদশা সেখের ছেলে। 

আটকরা হলেন-একই ইউনিয়নের উত্তরপাড়ার আমির হোসেন (৪০) ও তার ভাই নুরুল হক (২৭)। 

স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে আমির ও নুরুলের বোনের সঙ্গে (৩৫) সঙ্গে পাশের কানপুর পাড়ার আয়নাল হকের পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার বিকালে আয়নাল প্রেমিকার ঘরে প্রবেশ করে। ঘটনাটি টের পেয়ে প্রেমিকার বাবা, ভাই ও প্রতিবেশীরা মিলে আয়নালকে আটক করে মারধর করে ছেড়ে দেয়।

পরে আহত আয়নাল তার পরিবারের লোকজন নিয়ে প্রেমিকার বাড়িতে হামলা করতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও মারধরের ঘটনা ঘটে।

ওই সময় আয়নাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে রয়েছে জানিয়ে ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।