১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ

জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 12:08 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

রোববার ভোরে শ্রীবরদী উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি-৩৯, ময়মনসিংহ ব্যাটেলিয়ানের অধিনায়ক রোববার বেলা ১১ টার দিকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়েজীদ। 

রোববার বেলা ১১টার দিকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিজিবি কর্ণজোড়া বিওপির সদস্যরা রোববার চোরাচালান বিরোধী বিশেষ পরিচালনা করে। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচারের সঙ্গে জড়িত চারজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলার পাশাপাশি জব্দকৃত মদ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।