সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি ইমাম জাফর।
নিহত মো. সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিয়াম সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান লাগাতে গিয়েছিল। ওই সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি ইমাম জাফর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
