১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত, মিয়ানমার নাগরিকের মৃত্যু

কক্সাবাজারে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত, মিয়ানমার নাগরিকের মৃত্যু
মিয়ানমার সীমান্তে বিজিবির টহল।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত এবং মিয়ানমারে এক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে কক্সাবাজারে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফনেটন্যান্ট কর্নেল কাজী মাজতাব উদ্দিন জানান। 

ব্যা্টালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টায় সীমান্ত পিলার ৫৫ নম্বর থেকে পশ্চিম দিকে মিয়ানমারে অভ্যন্তরে হটাওমগপাড়া নামক জায়গায় মাইন বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণে জুম ক্ষেত দেখতে যাওয়া মেনথাং নামে মিয়ানমারে এক নাগরিক নিহত এবং মেনসার ম্রো নামে এক বাংলাদেশি আহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত মেনসার ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে। তাকে নিজ এলাকায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহত মেনথানং মিয়ানমারে নতুনপাড়ার বাসিন্দা তাংলাইয়ের ছেলে। তার মৃতদেহ ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে বিজিবি জানিয়েছে।