১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কা, চালক-পথচারী নিহত

ভাঙা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 12:06 AM

Updated : 16 Sep 2026, 12:58 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার ছিলারচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে পথচারী হৃদয় শেখ (২০) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসদর এলাকার এনায়েত মুন্সীর শেখের ছেলে মোটরসাইকেল চালক সাকিব শেখ (২২)। 

এসআই সোহান বলেন, নগরকান্দা থেকে সাকিব শেখ মোটরসাইকেলে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে যাচ্ছিলেন। আর হৃদয় শেখ রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন মোটরসাইকেলটি হৃদয়কে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই।