ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস চাপায় এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মেহেদি হাসান জানিয়েছেন।
ওসি মেহেদি হাসান বলেন, “সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম।
“পথে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
