১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উজিরপুরে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।

উজিরপুরে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:48 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

চতুর্থ ধাপে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন জানান। । 

প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন মাসুদ পারভেজ সোনালী ব্যাংকের উপজেলার গুঠিয়া শাখার ব্যবস্থাপক। 

ইউএনও শাখাওয়াত বলেন, ওই কেন্দ্রের এক কক্ষের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মাসুদ পারভেজ। ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেওয়ায় তাকে প্রত্যাহার করে অপর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।