Published : 06 Jan 2026, 02:05 PM
চুয়াডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে আলমডাঙ্গা মাধবীতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান।
নিহত ৮৭ বছর বয়সী মোহাম্মদ আলি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ পাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আহত আলমসাধু চালক জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এসআই জাহাঙ্গীর বলেন, “ঝিনাইদহ মহেশপুর এলাকা থেকে মাছ বোঝাই একটি আলমসাধু চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গার দিকে আসছিল।
“পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আলসসাধু আরোহী ঘটনাস্থলে মারা যান।”
আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।