২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রংপুর-৩: মনোনয়নপত্র নিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তফা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রংপুর সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা কাছ থেকে তার পক্ষে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মোস্তফা বলেন, “জিএম কাদের রংপুর সদর আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য রংপুরের মানুষ অপেক্ষা করছেন।”

এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ দলটির জেলা ও মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।