১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হামলা-ভাঙচুর: ধুনটে ছাত্রলীগ নেতা বিজয় কারাগারে

শনিবার রাতে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 06:30 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

বগুড়ার ধুনটে পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব শাহরিয়ার খান বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার ও‌সি আতিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩০ বছর বয়সী সাকিব ওই গ্রা‌মের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে।

ও‌সি আতিকুল ব‌লেন, “২০১৮ সা‌লে জাতীয় সংসদ নির্বাচ‌নে বিএন‌পি মনো‌নিত প্রার্থী গোলাম মো. সিরা‌জের নির্বাচনি প্রচারের গা‌ড়িবহ‌রে হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসং‌যো‌গের অ‌ভি‌যো‌গে ২০২৪ সা‌লের ৭ অ‌ক্টোবর ধুনট থানায় এক‌টি মামলা দা‌য়ের হয়।

“ওই মামলায় অজ্ঞাত পরিচয় আসামি হি‌সে‌বে ছাত্রলীগ নেতা বিজয়‌কে গ্রেপ্তার করা হয়ে‌ছে। রোববার সকা‌লে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

পুলিশ জানায়, এর আগে গত ৩০ নভেম্বর মধ্যরাতে ভূবনগাঁতী এলাকায় মশাল মিছিল এবং দলীয় নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে ছাত্রদল নেতা রাজু আহমেদ একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গত ২৮ ডিসেম্বর ছাত্রলীগ নেতা সাকিব শাহরিয়ার খান বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ।

পরে প্রায় তিন মাস কারাভোগের পর চলতি বছরের ১ মার্চ তিনি জামিনে মুক্তি পান।