০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আইরল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 09:03 AM

Updated : 17 Sep 2026, 02:53 AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার আইরল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান।

গ্রেপ্তার আসাদুজ্জামান ওয়াসিম (২৫) ওই গ্রামের মো. রতনের ছেলে। 

পুলিশ জানায়, হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন আসাদুজ্জামান। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ক্ষোভ দেখা দেয় এবং তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। রাতে কয়েকশ মানুষ তার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

খবর পেয়ে পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আসাদুজ্জামানকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জাবেদ উল ইসলাম।