Published : 21 Feb 2026, 12:17 PM
জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে স্টেশনের ওসি রবিউল ইসলাম।
নিহত কুরমান আলী (৬০) মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুরমান আলী মানসিকভাবে অসুস্থ ও কানে কম শুনতেন।
সকালে তিনি বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করে।
ওসি রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।