১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বশুরকে আনতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, জানিয়েছেন ভাই।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 12:37 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে।

সোমবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ব‌লে জানায় পাংশা হাইও‌য়ে থানার ও‌সি সৈয়দ আল মামুন জানিয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন বলেন, “সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা শ্বশুরকে আনতে প্রাইভেটকার নিয়ে রওনা হন আব্দুল্লাহ।

“পথে পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান লিমন।

ও‌সি সৈয়দ আল মামুন ব‌লেন, “ট্রাক‌টি আটক করা গে‌লেও চালক ও তার সহকা‌রী পা‌লি‌য়ে গেছে। তা‌দের আট‌কের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”