০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 09:46 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এই দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী মামলা করলে রাতে রাড়ে ৯টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান।

গ্রেপ্তার যুবকের নাম লিটন ত্রিপুরা; বয়স ২৪।

মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুল শিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলায় বেড়াতে যায়। এ সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করে।

ওই নারী আলুটিলার তারেং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল চালক লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর দশ হাজার টাকা দাবি করে।

পরে মেয়েটির বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।